নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদুল ইসলাম গত মঙ্গলবার রাতে টেপামধুপুর হাটে নির্বাচনী কার্যালয়ে প্রবীণ আ.লীগ নেতা আলহাজ্ব আব্দুল আউয়ালের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বলেন, ‘আপনাদের সুখে দুখে পাশে থেকেছি। মানুষের অফুরন্ত ভালবাসাও পেয়ে সিক্ত হয়েছি। এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, আমার পাশে থাকার জন্য।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে টেপামধুপুরে দীর্ঘদিন সুনামের সাথে রাজনীতি করছি। আ.লীগের তৃণমূল নেতাকর্মীর সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। নৌকা বঞ্চিত হলেও অসহায় মানুষের অধিকার রক্ষায় অনিয়ম দূর্নীতি রুখতে পরিবর্তন এখন সময়ের দাবী। ২৮ নভেম্বর স্থানীয় জনগনের ভোটে তা পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ইউনিয়নের সার্বিক উন্নয়নে টেপামধুপুরবাসীর বিপুল ভোটে জয় আমাদের হবে।’
টেপামধুপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম এলাকার ভোটার, নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন। সবার দ্বারে প্রচার প্রচারণা সভা মতবিনিময় গণসংযোগ কালে নানা শ্রেণীপেশার নারী-পুরুষের মাঝে মুল্যবান ভোট কামনা করেন। ইতোমধ্যে ভোটের দৌঁড়ে ভোটারদের অন্তরে ব্যাপক সাড়া ফেলেছেন আ.লীগের বিদ্রোহী এ প্রার্থী।



No comments:
Post a Comment