Wednesday, November 3, 2021

মনোনয়ন দাখিল করলো টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফি

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে .লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

.লীগের নেতাকর্মী, ভোটার-সমর্থকদের সাথে নিয়ে টেপামধুপুর ইউনিয়ন রিটানিং কর্মকর্তা সমাজসেবা অফিসার মোঃ সামিউল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান
প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি স্থানীয় সমর্থক নানা শ্রেণীপেশার মানুষের সাথে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপত্র দাখিলের আগে গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে নৌকা সমর্থক সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে বিশাল শো-ডাউন করা হয়।

সময় তিনি টেপামধুপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় .লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া সমর্থন কামনা করেন।

No comments:

Post a Comment