Wednesday, November 3, 2021

শহীদবাগ ইউপি সদস্য শফিকুল ইসলামের মনোনয়ন দাখিল

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সদস্য মোঃ শফিকুল ইসলাম।

এলাকার
মুরুব্বি, সমর্থক ভোটারদের সাথে নিয়ে শহীদবাগ ইউনিয়ন রিটানিং কর্মকর্তা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

শফিকুল
ইসলাম বলেন, উপ নির্বাচনে ওয়ার্ডের প্রাণপ্রিয় মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার অল্প সময়ে সাধ্যমত চেষ্টা করেছি তাদের পাশে থাকবার।

ভুলক্রটি
ক্ষমা করে এলাকার উন্নয়নে ভোটার, সমর্থক সর্বস্তরের জনগনের কাছে পুনরায় সাধারণ সদস্য প্রার্থী হিসেবে দোয়া সমর্থন কামনা করেন তিনি।

No comments:

Post a Comment