Friday, April 8, 2022

কাউনিয়ায় কৃষি প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭০০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষির মধ্যে ধান বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান।

উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকার প্রমূখ।

বিনামূল্যে প্রত্যেক চাষিকে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

No comments:

Post a Comment