Wednesday, January 11, 2023

কাউনিয়ায় শীতার্তদের মাঝে আমরা ১৩ ব্যাচের কম্বল বিতরণ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় এসএসসি ব্যাচ ২০১৩ শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমরা ১৩ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কথায় আছেকারো পৌষ মাস, কারো সর্বনাশ। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায়মানুষের কাছে সর্বনাশই বটে।'

কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে আমরা ১৩ সংগঠন। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিতপথশিশু অসহায় দুস্থ মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর কবির রাব্বি, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ছোট, আলামিন ইসলাম, মোহাম্মদ জনি বাপ্পি আলম, জসিম সরকারসহ অনেকেই। আমরা ১৩র পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এই শীতের সময়ে গরীব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।

এমআর

No comments:

Post a Comment