নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একইসাথে দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। টিপু মুনশি বলেন, কাউনিয়া উপজেলায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা চলমান রাখতে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। করোনাকালীন সময়ে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবলু, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, জেলা আ.লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আ.লীগের, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমসের আলী, এএসএম জাহাঙ্গীর হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment