Monday, January 2, 2023

কাউনিয়ায় চাকুরী ও জমির মূল্য পরিশোধের দাবীতে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে দানপত্র দলিল এবং পরে অবশিষ্ট জমিটুকুও দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (০২ জানুয়ারী) বিকেলে অনলাইন প্রেসক্লাব কাউনিয়া কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমির মূল্য পরিশোধসহ চাকুরীর দাবীতে জমিদাতা গোলাম মওলা অভিযোগ করেন। তিনি উপজেলার নিজপাড়া গ্রামের মৃত আবু ইউসুফের ছেলে।

সংবাদ সম্মেলনে গোলাম মওলা অভিযোগ করেন, সরকারি ভাবে নির্মিত উপজেলা মডেল মসজিদে জমিদাতার পরিবারের একজন সদস্যকে চাকুরী প্রদানের আশ্বাসে ২০১৭ সালে তার পৈত্বিক জমির শতক তৎকালীন গোপালগঞ্জ মসজিদ কমিটির সভাপতি/সম্পাদক মর্মে দলিল রেজিষ্ট্রি সম্পন্ন হয়। কিন্তু তাকে বা পরিবারের কাউকে চাকুরীতে নিয়োগ দেওয়া হয়নি। এরইমধ্যে একই দাগে আরো সোয়া শতক জমি দখলে নিয়ে উপজেলা মডেল মসজিদ ভবন নির্মিত হয়। যার কোন রেজিষ্ট্রি দলিল নেই।

তিনি জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। উপজেলা মডেল মসজিদে একটি চাকুরী এবং অবশিষ্ট সোয়া শতক জমির মূল্য পরিশোধে ধর্ম মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর জোর দৃষ্টি কামনা করেন জমিদাতা গোলাম মওলা। সংবাদ সম্মেলনে তার স্ত্রীসহ উপজেলার প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment