নিজস্ব সংবাদদাতা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ মোতাবেক রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিএসসি, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী কামারুজ্জামান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মোজাহারুল আলম বাবলু, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, সারাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সাবেক সাধারণ সম্পাদক জামিনুর রহমান প্রমুখ। বক্তারা, কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি ও রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ সকল অঙ্গ সংগঠনের কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান।
এমআর
এমআর

No comments:
Post a Comment