নিজস্ব সংবাদদাতা
`চোরে না শুনে ধর্মের
কাহিনী!’ এই প্রবাদবাক্যের যথার্থই
বাস্তবতা ঘটেছে কাউনিয়ার হারাগাছে ঠাকুরদাস জামতলা বাজার সন্নিকটে বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায়।
চার্জার অটোর মালিক ঠাকুরদাশ গ্রামের আব্দুল মতিনের ছেলে ফারুক হোসেন ঠাকুরদাস জামতলা বাজারে ওয়াক্তিয়া মসজিদের সামনে তার অটোটি রেখে মাগরিবের নামাজ পড়তে প্রবেশ করেন।
নামাজ শেষে বের হয়ে দেখেন তার চার্জার অটোটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া অটোচার্জারটি আর উদ্ধার হয়নি।
নামাজ পড়তে গিয়ে অটোচার্জার চুরি এ যেন ‘চোরে না শোনে ধর্মের
কাহিনী!’
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, অটো চুরি যাওয়ার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, অটো চুরি যাওয়ার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর

No comments:
Post a Comment