Sunday, October 1, 2023

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হারাগাছ পাটোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী সভাপতিত্বে ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা .লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা .লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা .লীগের সদস্য আলতাফ হোসেন, হারাগাছ ইউনিয়ন .লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল

বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক, সোহেল  রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভার দায়িত্বপ্রাপ্ত নেতা মাইদুল ইসলাম, বিপ্লব হোসেন প্রমুখ।

কর্মীসভা মেধা মূল্যায়ণ পরীক্ষা শেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক যুগ্ন আহবায়কের নিকট হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

এমআর

No comments:

Post a Comment