নিজস্ব প্রতিবেদক
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়া বাসস্টান্ডে জেলা পুলিশের উদ্যোগে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে একটি পুলিশ বক্স স্থাপন কাজ উদ্বোধন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে আধুনিক সুবিধা সম্মিলিত এই বক্সটি হাইওয়ে রোডে ডিউটিরত থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা ব্যবহার করবেন।
রোববার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ বক্স স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। পরে দোয়া মুনাজাত করা হয়।
রোববার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ বক্স স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। পরে দোয়া মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কাউনিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোন্তাছের বিল্লাহ্, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহমেদ, কাউনিয়া থানার সেকেন্ড অফিসার মো. ওসমান গনি, সদর বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ মো. আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর জয়নাল আবেদীন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের ষ্টাফবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
ওসি মো. মোন্তাছের বিল্লাহ্ বলেন, দৃষ্টিনন্দন এই পুলিশ বক্সটি নির্মাণ হলে থানা পুলিশের কাজ আরও সহজতর করবে এবং সেবার মান আরও উন্নততর হবে। ব্যস্ততম হাইওয়ে রোড নিরাপত্তায় এ বক্সটি ট্রাফিক পুলিশের কাজে আরও গতিশীলতা পাবে।
এমআর

No comments:
Post a Comment