নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাংগা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানিয়া ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে সানিয়া বেগম নিজ ঘরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কাউনিয়া থানার এসআই রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
এমআর

No comments:
Post a Comment