Monday, October 16, 2023

কাউনিয়ায় কৃষি প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাজার ৫শ ৬০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষির মধ্যে সরিষা বীজ সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধন করেন ইউএনও মো. মহিদুল হক। উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন সাথী, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক প্রমূখ।

বিনামূল্যে প্রত্যেক চাষিকে কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এবারে উপজেলায় হাজার ৭শ ১০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এমআর

 

 

No comments:

Post a Comment