Sunday, October 15, 2023

কাউনিয়ায় সিভিল সোসাইটি ফোরামের সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত Joint Action for Nutrition Outcome (JANO) প্রকল্পের উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক রিপ্লেকশন লার্নিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া মহিলা কলেজের সভাকক্ষে সিভিল সোসাইটি ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে জানো প্রকল্পের চলমান কার্যক্রমের পাশাপাশি উপজেলা সিভিল সোসাইটি ফোরামের দায়িত্ব কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জু আলম, হলদিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সিভিল সোসাইটি ফোরামের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পিন্টু, জানোর উপজেলা ম্যানেজার বিপ্লব হোসেন, ফিল্ড সুপারভাইজার হরিদাস বর্মন প্রমূখ।

এমআর

No comments:

Post a Comment