নিজস্ব সংবাদদাতা
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ অক্টোবর) সকালে কলেজ হলরুমে অধ্যক্ষ মো. ফারুক আজম অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন।
বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য এনামুল হক, অভিভাবক সদস্য মাসুদ আলম, অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুল জলিল, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আবু আশেক সিদ্দিক পরাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. ডেভিড বসুনিয়া, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, শিক্ষার্থী আশরাফুল হাসান প্রমূখ।
পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment