Sunday, October 8, 2023

কাউনিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশ


নিজস্ব সংবাদদাতা 
উত্তরের জেলা রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজে ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশ রোববার (০৮ অক্টোবর) সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিনা তালুকদার শিউলী।

শিক্ষার্থী আফরোজা আক্তার মাফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলম আকন্দ, ইতিহাস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রনজিৎ বর্ম্মন, আইসিটি বিভাগের প্রধান আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম আজম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, প্রভাষক আশরাফুল ইসলাম, প্রভাষক আবেদা সুলতানা রত্না, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাত--রাহী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী কানিজ ফাতেমা প্রমূখ।

পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে শিক্ষক-শিক্ষার্থীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment