Monday, October 9, 2023

কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে থানাপুলিশ। সোমবার (০৯ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ্' সভাপতিত্বে এসআই বুলবুল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সহকারী অধ্যাপক প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ।

মতবিনিময় কালে বক্তারা পূজা মণ্ডপে আলাদা ভাবে বাহির প্রবেশ পথ রাখা এবং পুলিশ আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজা মন্ডপ গুলোর নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৬৮টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment