Wednesday, June 8, 2022

কাউনিয়ায় সিআইজি ও নন সিআইজি খামারী সমাবেশ

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এনএটিপি প্রকল্পের আওতায় সিআইজি ও নন সিআইজি খামারী সমাবেশ করেছে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ।

বুধবার (০৮ জুন) দুপুরে উপজেলার আরাজী সাহাবাজ গ্রামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আলহাজ্ব উদ্দিন, উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজার রহমান, খামারী আব্দুল গফ্ফার, জুলফিকার হায়দার প্রমূখ।

সমাবেশে খামারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার নানাদিক বক্তব্যে উঠে আসে। এতে সিআইজি ও নন সিআইজি খামারীসহ স্থানীয়রা অংশগ্রহন করেন।

No comments:

Post a Comment