Wednesday, May 6, 2026

কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় 'স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভুমি) অংকন পালের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. সুরমান আলী। 

এতে প্রধান আলোচক ছিলেন- বিসিএসআইআর আইটিটিআই এর সাইন্টিফিক অফিসার মো. সম্রাট মোহাইমিনুল ইসলাম। 

সেমিনারে বক্তব্য রাখেন- কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার প্রমূখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলসমূহ পরিদর্শন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

এমআর

কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম পলাশের ইশতেহার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

বুধবার (৬ মে) দুপুর ১২টায় স্থানীয় জিন্নাহ্-চম্পা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ১০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। তিনি বালাপাড়া ইউপির ৬নং ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

নির্বাচিত হলে তিনি বালাপাড়া ইউনিয়নকে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত মডেল ইউনিয়ন গঠন, সকল নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রের মান উন্নয়ন করে চিকিৎসা সেবা, বৈষম্য দূর নীতিমালা অনুযায়ী গ্রামীন অবকাঠামোর সমউন্নয়ন, ওয়ার্ডভিত্তিক ক্লাব তৈরি করে খেলাধুলা ও চিত্তবিনোদনের আয়োজন, বাসস্ট্যান্ড হাটবাজার রেলষ্টেশন ইত্যাদি স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন, গ্রাম আদালতে ধার্য্যকৃত ফিস প্রত্যাহার করে গরীব অসহায় মানুষের ফ্রী ন্যায় বিচার, বাল্যবিয়ে নারী নির্যাতন মাদক ইভটিজিং সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ, নারীদের বিশেষ কোটা সংরক্ষণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবাসমূহ সুষ্ঠভাবে স্বল্প সময়ে প্রাপ্তি নিশ্চিত করে সু-শাসন প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা করেন। 

ইশতেহার ঘোষণার সময় এসএম আমিরুল ইসলাম পলাশের স্ত্রী মোছা. খাদিজা পারভীনসহ তার নিকটাত্মীয় ও সমর্থক আব্দুল মজিদ, আবেদ আলী, আরমান আলী, আমিনুল ইসলাম সাগর, মকবুল হোসেন, আব্দুর সাত্তার, আব্দুল্লাহ আল মাসুম, শিরিন আক্তার ও আইরিন পারভীন উপস্থিত ছিলেন। 

এমআর

Monday, May 4, 2026

কাউনিয়ায় সাপ্তাহিক 'প্রত্যাশার আলো' পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া উপজেলা থেকে ২০১৫ সালে প্রকাশিত চাররঙ্গা সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার ১১ বছর পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৪ মে) বিকেলে উপজেলা রেজিস্ট্রি অফিস মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক) ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সমাজসেবক আলহাজ্ব ইদ্রিস আলী (অবঃবিডিআর), কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বিজ্ঞাপন ব্যবস্থাপক জহির রায়হান, সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, আমজাদ হোসেন, জসিম সরকার, আতিকুল ইসলাম, ইব্রাহিম আলী, সজিব মিয়া, আনোয়ার হোসেন, লায়নসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভায় বক্তারা পত্রিকার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন। পরে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আফজাল হোসেন। যেখানে পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এমআর

রংপুর-কুড়িগ্রাম-সোনাহাট মহাসড়ক ৪ লেনে : পরিবেশগত প্রভাব নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

রংপুর-কুড়িগ্রাম-সোনাহাট স্থল বন্দর মহাসড়ক ৪ লেনে উন্নীত করণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে) সকাল ১০টায় কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলীর সভাপতিত্বে এবং প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইউম এর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-মোবারক, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি মো. আব্দুর রহিম। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ আব্দুল কাদির, জুনিয়র পরিবেশ বিশেষজ্ঞ মো. রহমত উল্লাহ ও অভিজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও শাহ আলম, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, ব্যবসায়ি আবু সাঈদ মন্টুসহ অনেকে। ‎

মতবিনিময় সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণসহ আইনী নানাদিক বক্তব্যে উঠে আসে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের আত্ম-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। সভায় এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ি, কৃষক, নারী প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। 

এমআর

Sunday, May 3, 2026

কাউনিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কুর্শা ও হারাগাছ ইউনিয়নে ১৫০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৩ মে) দুপুরে কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ সড়কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মেজবাহুর রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ঠিকাদার প্রতিনিধি মো. ওয়াহেদুল ইসলাম ও মো. মিল্টন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে কুদ্দুসের দোকান হতে গুলগুলি বাজার পর্যন্ত ১০০০ মিটার এবং কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শটিপাড়া জামে মসজিদ হতে সাইদের বাড়ির পাশে ও ইন্দ্রার মোড়ের হাফিজার রহমানের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার হেরিং বোন্ড (এইচবিবি) সড়ক কার্যাদেশ মূল্য ১,১৯,৮৯,৮৬৬.৮০৮ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে এফএন এন্টারপ্রাইজ। 

এমআর

Wednesday, April 29, 2026

কাউনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন খোর্দ্দ ভুতছাড়া সপ্রাবি

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষা প্রশাসন আয়োজনে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দলে কুর্শা ইউনিয়নের শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 

অন্যদিকে বালক দলে বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সহকারী শিক্ষা অফিসার মো. রঞ্জু আলম, সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। 

উপজেলার ৬ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে ৭টি বালক ও ৭টি বালিকা দল পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ নেয়। পরে টুর্নামেন্ট সেরা গোলদাতা, সেরা খেলোয়ার, বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

এমআর

Sunday, April 19, 2026

কাউনিয়া মোঃ হোঃ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী শিক্ষক কাজী মো. মনিরুজ্জামান, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন সোহাগ, বিদ্যালয়ের অভিভাবক মো. শহিদুল ইসলাম প্রমূখ। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আহাদ আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। 

আগামী ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিবেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমআর