Sunday, November 8, 2026

কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা

'করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অংকন পাল সভাপতিত্ব করেন। রেনেসাঁ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আকরাম হোসেন অরেঞ্জের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার (অ.দা) নাজনীন আখতার। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম, জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী রেনুবালা, বালাপাড়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবীর তারা, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আলীমুল রেজা জুয়েল, বিন্দু থেকে সিন্ধু সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ, আমবাগান ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি জাকিরুল ইসলাম সোহেলসহ অনেকেই। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সফল সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

এমআর

No comments:

Post a Comment