নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রোববার (৮ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
র্যালি শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।
পরে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এমআর

No comments:
Post a Comment