নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একজন ডিলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে নিজ এলাকা থেকে রংপুরে কোম্পানির মিটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বের হন সাইফুল। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে একই অভিমূখী একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাইফুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআর

No comments:
Post a Comment