Wednesday, January 11, 2023

কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করণের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে '' শ্রেণীর ভূমিহীন গৃহহীন মুক্ত করণের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা বুধবার (১১ জানুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

টাস্ক ফোর্স কমিটির সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বালাপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা টিপু সুলতান, টেপামধুপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকসানা বেগম, ভূমি অফিস সহকারী নুর ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ।

এমআর 

No comments:

Post a Comment