Tuesday, November 17, 2026

কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার‎ ২

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফাহিম আহমেদ সাকিব (২৬) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট এলাকায় নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামী বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ফাহিম আহমেদ সাকিব পূর্ব চাঁনঘাট গ্রামের ফজলুল হকের ছেলে এবং কাউনিয়া কলেজ ছাত্রলীগের সহসভাপতি। 

এর আগে চাঞ্চল্যকর ফখরুল আলম রতন হত্যা মামলার পলাতক আসামী মতিয়ার রহমান (৩৫) কে গত সোমবার ঢাকার সাভার এলাকা থেকে এসআরবি কতৃক গ্রেপ্তার পূর্বক থানা পুলিশে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মতিয়ার রহমান উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, পৃথক মামলায় গ্রেপ্তার আসামীদ্বয়কে বিধি মোতাবেক মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment