Tuesday, November 17, 2026

কাউনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার‎ ২

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ (৫৯) এবং কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে আমিরুল ইসলাম ওরফে মাসুদ রানা (৫৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শহীদবাগের খোর্দ্দ ভুতছাড়া এলাকা থেকে আব্দুর রউফকে কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। এর আগে আরেক অভিযানে নিয়মিত মামলায় এজাহারভুক্ত আসামী আমিরুল ইসলাম ওরফে মাসুদ রানাকে পূর্ব চাঁনঘাট গ্রামে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, পৃথক মামলায় গ্রেপ্তার আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment