Thursday, August 26, 2021

কাউনিয়ার সাব-রেজিস্টার অফিস চত্বরে মোটর সাইকেল চুরি

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় ফের মোটর সাইকেল চুরি শুরু হয়েছে। উপজেলা সাব-রেজিস্টার অফিস চত্বর থেকে মিজানুর রহমান নামে দলিল লেখকের (মুহুরী) মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে। গত ২৪ আগষ্ট বিকেলে সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মোটর সাইকেলটি চুরি হয়। ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি।

শহীদবাগ
সাব্দী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মুহুরী মিজানুর রহমান জানান, উপজেলা সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবে সপ্তাহে তিনদিন রোববার, সোমবার মঙ্গলবার কাজ করেন তিনি। গত মঙ্গলবার সে পূর্বের নিয়মে অফিসের বারান্দায় তার ব্যবহৃত বাজাজ কোম্পানির লাল রংয়ের ১০০ সিসি, রংপুর--১২-৮০৬০ নম্বরের মোটর সাইকেলটি রেখে কাজ শুরু করেন।

ওইদিন
তার পূর্ব পরিচিত আবু সাঈদ নামের এক ভাই ৪টার দিকে বাড়ী থেকে দলিল আনার জন্য মোটর সাইকেল নিয়ে যায় এবং ফিরে সাড়ে ৪টার দিকে মোটর সাইকেলটি অফিসের বারান্দায় রেখে তাকে চাবি দিয়ে চলে যান। অফিস শেষে ৫টার দিকে তিনি বাড়িতে যাওয়ার জন্য অফিসের বারান্দায় মোটর সাইকেল নিতে গিয়ে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই, চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজ করেও আর মোটর সাইকেলের কোন সন্ধান মিলেনি।

কাউনিয়া
থানার ওসি মাসুমুর রহমান মোটর সাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বললেও পুলিশী নজরদারীর অভাবে বাড়ছে চুরি-ছিচকে চুরি, মাদক-জুয়াসহ কিশোর গ্যাংয়ের নানা অপরাধমুলক কর্মকান্ডের ঘটনা বলছেন স্থানীয়রা।

-এমআর

No comments:

Post a Comment