নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে হরিশ্বর ইটভাটা এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মকবুল হোসেনের ৩০-৩৫টি সুপারি চারা গাছ রাতের আধাঁরে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে।
দেখা গেছে, বাড়ির পাশে রাস্তার ধারে রোপনকৃত মাঝারি উচ্চতার প্রায় ৩০-৩৫টি সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। মকবুল হোসেন জানান, আমার সাথে যদি শত্রুতা থেকে থাকে তা হলে আমার ক্ষতি করবে কিন্তু গাছতো কোন ক্ষতি করেনি। বরং গাছ পরিবেশ রক্ষাসহ অর্থনীতিতে ভুমিকা রাখছে। যারা এই গরহিত কর কাজটি করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগষ্ট)
থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
-এমআর

No comments:
Post a Comment