Thursday, August 26, 2021

কাউনিয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় মাংস ব্যবসায়ী প্রশিক্ষণ

 

নিজস্ব সংবাদদাতাঃ
জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেল্থ সার্ভিস জোরদার করণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৩দিন ব্যাপি মাংস ব্যবসায়ী প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সমাপ্ত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটোরিয়ামে প্রশিক্ষণের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তর রংপুর ডাঃ মোহাঃ ইসমাইল হক।

প্রশিক্ষণ প্রদান করেন কোর্স কো-আডিনেটর  ডাঃ মকবুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহম্মেদ, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এতে উপজেলার ৩০ জন মাংস ব্যবসায়ী অংশ নেয়।

-এমআর

No comments:

Post a Comment