Saturday, August 28, 2021

কাউনিয়ায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

 


নিজস্ব সংবাদদাতাঃ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করিপ্রতিপাদ্যে রংপুরের কাউনিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শনিবার (২৮ আগষ্ট) সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার। এতে উপজেলার মৎস্য দপ্তরের বিভিন্ন সমস্যা সম্ভাবনার নানাদিক তুলে ধরে তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় মাছের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হাজার ৩শ’ ৩০ মেঃ টন।

সেখানে উৎপাদন হয়েছে হাজার ২শ’ ৭৭ মেঃ টন। উপজেলায় তালিকাভুক্ত পুকুর রয়েছে হাজার ৭৪টি এরমধ্যে সরকারী পুকুরের সংখ্যা ৪টি, অভায়শ্রম রয়েছে মাত্র ৩টি।

তিনি আরও জানান, উপজেলায় হাজার ২শ২৯ জন মৎস্যজীবি, হাজার ১শ জন মৎস্যচাষি ৩০টি মৎস্য খামার রয়েছে। আগামী মৌসুমে মাছের চাহিদা পূরণ হবে। এছাড়াও চলতি মৌসুমে ৩শ১৮ মেঃ টন মাছের পোনা অবমুক্ত করা হবে।

মৎস্য উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ পরামর্শসহ সেবা-সহায়তা প্রদানে কাজ করছে উপজেলা কৃষি দপ্তর বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব উল আলমসহ স্থানীয় সাংবাদিকগণ।

-এমআর

No comments:

Post a Comment