Wednesday, March 18, 2026

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টসের খাদ্যসামগ্রী পেল ৩ শতাধিক পরিবার

নিজস্ব সংবাদদাতা 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়ায় অসহায় ও গরিব পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছে আরিফা ফুড প্রোডাক্টস (চমক)। 

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় কাউনিয়া থানা রোডে নির্মাণাধীন নিজবাড়িতে বালাপাড়া ইউনিয়নের ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, লবন, আলু, তেল, চিনি ও সেমাই দেওয়া হয়। 

অনুষ্ঠানে আরিফা ফুড প্রোডাক্টস (চমক) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজসেবক মো. নাসির উদ্দিন, ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও মো. জসিম উদ্দিনসহ সুধীজন উপস্থিত ছিলেন। 

এ সময় আতাউর রহমান বলেন, "ঈদের মতো আনন্দে গরিব ও অসহায় মানুষের মুখে হাঁসি ফোটাতে তিনি এ উদ্যোগ নেয়। সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এভাবেই কাজ করে যাবেন।" 

এমআর

No comments:

Post a Comment