Friday, January 2, 2026

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার ও মো. জয়নুল আবেদীন এবং জাতীয় পার্টি (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম। 

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহাম্মদ এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টি (জাপা) আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়কে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। 

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, রংপুর-৪ আসনে দাখিলকৃত ১০ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে ৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বিধি মোতাবেক বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে বাতিল প্রার্থীদের বিষয়টি সংশোধন করার সুযোগ আছে। 

এমআর

No comments:

Post a Comment