Saturday, January 3, 2026

কাউনিয়ায় মাদক ব্যবসায়ি দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের কাউনিয়ায় পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২ জানুয়ারি) রাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া টু রাজেন্দ্র বাজারের মধ্যবর্তী মজনু মিয়ার পরিত্যক্ত ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে এ দম্পতিকে আটক করা হয়। 

আটকরা হলেন- মোছা. শান্তা বেগম (৪০) ও তার স্বামী মো. রফিকুল ইসলাম (৪২)। এ দম্পতি রংপুর আরপিএমপি অধীনে ভগিবালাপাড়া (আছমার বাড়ির ভাড়াটিয়া) এলাকার বাসিন্দা। তাদের স্থায়ী ঠিকানা রংপুরের মিঠাপুকুর উপজেলার আবিরেরপাড়া গ্রামে। 

গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই মনিবুুর রহমান সঙ্গীয় কনস্টেবল ইয়াকুব আলী, সোহেল রানা ও মুন্নি বেগম শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে জনৈক মজনু মিয়ার পরিত্যক্ত ফুড ভিলেজ হোটেলের সামনে পৌছালে আসামীরা কৌশলে পালানোর চেষ্টা করে। 

পরে তাদেরকে আটক করে তল্লাশিকালে শান্তা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতরে রাখা ছোট পলিথিনে মোড়ানো পাঁচ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, মাদক ব্যবসায়ি এ দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজুু করা হয়েছে। 

এমআর



No comments:

Post a Comment