নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় সাবেক ছাত্র ও যুবনেতা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রকসির পিতা মরহুম আব্দুল আওয়াল সরকারের দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৬টায় উপজেলার খোপাতি গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পরে ওইদিন বিকেল সাড়ে ৩টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদরুল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন স্থানীয় মুসল্লীসহ নানা শ্রেণিপেশার মানুষ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমআর

No comments:
Post a Comment