Thursday, June 11, 2026

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি মিলন মিয়া গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মিলন মিয়া (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১০ জুন) রাতে বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে এসআই রমজান আলী সঙ্গীয় একদল পুলিশ তার নিজবাড়ির শয়নঘর থেকে তাকে গ্রেফতার করে। 

উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া ভেলুপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিলন মিয়া। এ সময় তার নিকটে থাকা মাদক বিক্রির নগদ ২,৮০০ টাকা জব্দ করা হয়। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, ধৃর্ত মিলন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ি। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কৌশলে পালানোর চেষ্টা করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment