Thursday, June 18, 2026

তিস্তা পরিদর্শনে দুই মন্ত্রীর আগমন উপলক্ষে কাউনিয়া যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু শুক্রবার বিকেল ৪টায় আগমন উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু। 

সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য শাহীন আলম, মিজানুর রহমান ও আবু সায়েম, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সারাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল হক ও সদস্য সচিব আব্দুর রহিম, কুর্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবু ও সদস্য সচিব হানিফ আলী, টেপামধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দিন ও সদস্য সচিব দুলুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সভায় বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিস্তা নদী ও নদীপাড়ের মানুষের বাস্তব চিত্র সরেজমিনে দেখতে দুই মন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফর সফল করতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে আরও জোরালো করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বক্তারা। 

এমআর


No comments:

Post a Comment