Sunday, June 28, 2026

কাউনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে কলেজ হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছর কাউনিয়া কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ৫৪৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

অনুষ্ঠানে কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন- কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুব আলম, কলেজের উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, সহকারী অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলেফনুর, ছাত্র শিবির নেতা আলাউদ্দিন আল আজাদ, বিদায়ী শিক্ষার্থী নিশি মনি ও সুরাইয়া আক্তার শিপা প্রমূখ। 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রবেশপত্র বিতরণ এবং পরীক্ষার্থীদের সাফল্য ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এমআর

No comments:

Post a Comment