নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় এইচএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় উপজেলার ৮ মাদ্রাসা ৩ বিএম কলেজ এবং ৮ মহাবিদ্যালয়ের ২২৭০ জন পরীক্ষার্থী ৬ কেন্দ্র ও ১টি ভেন্যুতে অংশগ্রহণ করবেন।
এরমধ্যে এইচএসসিতে ১৭৮৫ আলিমে ১৭৮ এবং বিএম (কারিগরি) শাখার ২৯৭ জন পরীক্ষার্থী এবারে অংশ নিচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী জানান, চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় হারাগাছ সরকারি কলেজ কেন্দ্রে ১৫৪, কাউনিয়া কলেজ কেন্দ্রে ৪৫০, কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে সাধারণ ৬২১ ও কারিগরি শাখার ২৯৭, মীরবাগ কলেজ কেন্দ্রে ৫৩, হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে ৫১৭ এবং নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৭৮ জন পরীক্ষার্থী রয়েছেন।
তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এসব পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষা কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা সার্বক্ষণিক তদারকি করবেন।
এমআর

No comments:
Post a Comment