Wednesday, February 18, 2026

কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা ও কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা 

"বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার" শ্লোগানে কাউনিয়া রিপোর্টার্স ক্লাব, কাউনিয়া রংপুর এর সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কাউনিয়া রিপোর্টার্স ক্লাব অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা শেষে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পর্ষদ গঠন ও ১৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। 

দৈনিক খোলা কাগজ ও দৈনিক প্রথম খবর প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে সভাপতি, দৈনিক আখিরা ও দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জুলহাস হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী ও ডিএসবি নিউজ প্রতিনিধি আসলাম খান। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি (অপ্রকাশিত), সহসভাপতি আবু সাঈদ মনির, যুগ্ম সম্পাদক এল কে মাহমুদ কাব্য, কোষাধ্যক্ষ চঞ্চল কুমার গুপ্ত, দপ্তর সম্পাদক হাছিবুল ইসলাম হাছিব। কার্যকরী সদস্যরা হলেন- ফেরদৌস জামান মুন্না, আল-আমিন, আরিফুল ইসলাম, রুবেল হুসাইন, মওদুদী আহমেদ মঞ্জিল, রোম্মানুল ইসলাম রাজ, সোহানুর রহমান। 

এছাড়া ক্লাবের গঠনতন্ত্রের ৭ ধারা ২ অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টা পর্ষদের সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু রেজা এবং সমাজসেবক মাসুদ আলম। পরে দেশের কল্যাণ ও ক্লাবের সাফল্য কামনা করে মুনাজাত করা হয়। 

এমআর



No comments:

Post a Comment