নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে রোববার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমূক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আশরাফুল ইসলাম, মৎস্যচাষি জিয়াউর রহমান প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার (অ.দা) মিনারা হাফিজা ফেরদৌস।
পরে উপজেলা পর্যায়ে সেরা কার্পমিশ্র, দেশী প্রজাতি ও রেনু উৎপাদনের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্যচাষিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment