নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে কাউনিয়া মডেল মসজিদ কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তিনি বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজগঠন, সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করতে চান। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক আলোকিত কাউনিয়া বিনির্মাণে সকলের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন। সেইসাথে উপজেলার সর্বস্তরের জনগণ প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, রংপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মমিন মিল্লাত, শহীদবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিয়ার রহমান, কাউনিয়া উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. মোক্তারুল ইসলাম, কাউনিয়া উপজেলা যুব বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment