নিজস্ব সংবাদদাতা
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ভেলুপাড়া এলাকায় ইটভাটার পাশে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নবীর হোসেন (৬০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের মাঝাপাড়া ভেলুপাড়া গ্রামের মৃত বুধা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, তিনি ভেলুপাড়া ইটভাটার কাছে মহাসড়কের পাশে প্রকৃতির ডাকে বসেছিলো, এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আরভিএস ট্রাভেল নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে লাগিয়ে দেয় এবং নবীর হোসেন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং মরদেহ উদ্ধার করেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর

No comments:
Post a Comment