নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া থানাপুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে।
তারা হলেন- পীরগাছা উপজেলার নরসিংহ গ্রামের ইন্দ্র মোহনের ছেলে সুশান্ত চন্দ্র বর্মন (৪০) এবং গঙ্গানারায়ণ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোক্তার আলী (৩৮)।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে দশটায় দিকে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে পশ্চিম শিবু বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওই বিদ্যালয় মাঠে বৈদ্যুতিক আলোতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে ডাবু, ফর্দ্দ বিছাইয়ে, ফর্দ্দ গুটি দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও জুয়া খেলার সরঞ্জাম ও নগদ পাঁচশো টাকাসহ দুইজনকে আটক করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন জানান, ধৃর্তদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর

No comments:
Post a Comment